৪ নভেম্বর ২০২৬

১৭ অক্টোবরের ছুটি বাতিল, সাধারণ ছুটি ৭ নভেম্বর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৭ পিএম
১৭ অক্টোবরের ছুটি বাতিল, সাধারণ ছুটি ৭ নভেম্বর

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  আসন্ন শারদীয় দুর্গাপূজায় সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটির অনুমোদন দেওয়া হয়েছে।

তবে ১৭ অক্টোবর (শনিবার) অফিস খোলা থাকবে। সোমবার (৫ অক্টোবর)  প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে। এর পরের দুদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

তবে ১৭ অক্টোবর (শনিবার) অফিস খোলা থাকবে। এছাড়া ছুটি শুরুর আগের দুদিন অর্থ্যাৎ রবি ও সোমবার ও মঙ্গলবার (১৮ ও ১৯ অক্টোবর) ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। এই ছুটি নিলে মোট ছুটি পাওয়া যাবে সাতদিন।

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সম্প্রতি মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

 এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এদিন ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে।

বিপি> এস পি 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি