৫ মে ২০২৬

১৭ আগস্ট দেশে ফিরছেন শাকিব খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১৭ আগস্ট দেশে ফিরছেন শাকিব খান
বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ নয় মাস পর দেশে ফিরছেন সেরা চিত্রনায়ক শাকিব খান। আগামী ১৭ আগস্ট ঢাকা ফিরবেন তিনি। গত বছর নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তিনি। সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড প্রাপ্তি এবং নতুন সিনেমার ঘোষণাও দেন। শাকিব জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ১৭ আগস্ট দুপুর ১২টায় ঢাকায় ল্যান্ড করব। এত লম্বা সময় কোথাও ছিলাম না। দারুণ এক ভালো লাগা কাজ করছে। ’ গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। ৯ মাসের এই প্রবাস জীবনে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দেন তিনি। নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। ঢাকা ফিরে তিনি ‘মায়া’ সিনেমার কাজ শুরু করবেন বলে জানা গেছে। বিপি<> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি