৪ মে ২০২৬

১৬ লাখ টাকার স্বর্ণ ফেরত দিয়ে আস্থা ফেরালেন সাধারণ মানুষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ এএম
১৬ লাখ টাকার স্বর্ণ ফেরত দিয়ে আস্থা ফেরালেন সাধারণ মানুষ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :  ষোলো লাখ টাকার স্বর্ণ পেয়েও মালিককে ফেরত দিয়ে পুরস্কৃত হয়েছেন রিকশাচালক মো. ইব্রাহিম রায়হান। 

বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাট বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার একটি কাপড়ের ব্যাগে থাকা ১৬ লাখ টাকা দামের স্বর্ণসহ ব্যাগ ভুলে রিকশায় ফেলে চলে যান বসুরহাট বাজারের আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী জসিম উদ্দিনের পরিবারের লোকজন। পরে ব্যাগটি দেখতে পেয়ে রিকশাচালক রায়হান মালিককে খুঁজতে থাকেন। না পেয়ে একপর্যায়ে থানায় মৌখিকভাবে জানান।

অন্যদিকে ব্যাগ পাওয়া রিকশাচালককেও মালিক খুঁজতে থাকেন। একপর্যায়ে বুধবার ওই মালিকের খোঁজ পান রায়হান। পেয়ে স্বর্ণসহ ওই ব্যাগ ফেরত দেন কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিমের উপস্থিতিতে। পরে স্বর্ণের মালিক খুশি হয়ে বুধবার রাতে রায়হানকে নতুন একটি অটোরিকশা পুরস্কৃত করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, রায়হান গরিব হলেও পরের অর্থ-সম্পদের প্রতি লোভ নেই। টাকাগুলো ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। 

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি