৫ মে ২০২৬

১৫ সেকেন্ডের ভিডিওতে যা বললেন শাবনূর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১৫ সেকেন্ডের ভিডিওতে যা বললেন শাবনূর
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। পর্দার বাইরে লাজুক ও স্বল্পভাষী এই অভিনেত্রী খালি গলায় তেমন গান গাইতেন না। তবে এবার ৩৫ সেকেন্ডের ফেসবুক ভিডিওতে এসে তিনি গান শোনালেন। গানের সঙ্গে জুড়ে দিলেন উড়ু চুমু। তবে ভক্তদের প্রশ্ন থাকতে পারে, কার জন্য শাবনূরের এই গান। শাবনূরের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, গাড়ির মধ্যে হাস্যোজ্জ্বল এই নায়িকা। কিছুটা ভেবে গান শুরু করেন। তার গলায় শোভা পায়, ‘ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আসা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না তোমাদের ভালোবাসা।’ ‘প্রেমের তাজমহল’ সিনেমার এ গানের মূল কথা ছিল, ‘অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা।’ এর পর দুই লাইন গেয়ে উড়ন্ত চুমু দিয়ে শাবনূর বললেন, ‘লাভ ইউ। লাভ ইউ অল। আমার ভক্তদের জন্য ভালোবাসা। যারা আমার দর্শক তাদের জন্য ভালোবাসা। আর ভালোবাসা আমার বন্ধুদের।’ এরপর ভক্তদের একাধিক উড়ু চুমুতে জনপ্রিয় এই চিত্রনায়িকা জানিয়ে দেন—তার এই খ্যাতি, এই সম্মানের পেছনে সব সময় পাশে ছিলেন ভক্তরা। জন্মদিনে প্রতিবারের মতো কখনোই তিনি ভক্তদের ভোলেন না। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি