১০ মে ২০২৬

১৫ রোজা থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
১৫ রোজা থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: ১৫ রোজা থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৬ মার্চ) সচিবালয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেশের বিভিন্ন নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে এ নির্দেশন দেন তিনি। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নিলে শুধু জরিমানা নয়, সেই লঞ্চের রুট পারমিটও স্থগিত করা হবে। এছাড়াও ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী নেয়া যাবে না। নৌ পরিবহন উপদেষ্টা বলেন, র‍্যাব, নৌপুলিশ, কোস্টগার্ড অহেতুক কোনো লঞ্চে উঠে তল্লাশি শুরু করবেন না। সেটি করলে মালিকরা অভিযোগ দেবেন, ব্যবস্থা নেয়া হবে। বাকবিতণ্ডার কোনো কারণ নেই। লঞ্চের ফিটনেসের বিষয়ে তিনি বলেন, আগামীকাল থেকে লঞ্চের ফিটনেস ইন্সপেকশন শুরু হবে। যারা লঞ্চ চালাতে চাচ্ছেন তারা যেন কাল থেকেই ফিটনেস ঠিক করে ফেলেন। অন্যথায় ব্যবস্থা নিলে সরকার দায়ী থাকবে না। তিনি আরও বলেন, নির্দেশনা ব্যত্যয় করলে শুধু ফাইন নয়, রুট পারমিট বাতিল হবে। জনগণের দুর্দশা যেন না হয় সেই নির্দেশ দেয়া হয়েছে। আগে কি হয়েছে না হয়েছে সেটা বিষয় না। আমরা চেষ্টা করছি, চেষ্টা করতে দেন। আমি দেখতে যাবো সদরঘাট পরিস্থিতি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি