১৫ মিনিট বন্ধের পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক
বাংলা প্রেস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ এএম
বাংলাপ্রেস ডেস্ক: ১৫ মিনিট বন্ধ থাকার পর রাজধানীতে মেট্রোরেল চলাচল ফের স্বাভাবিক হয়েছে।
জানা গেছে, পল্লবী থেকে মিরপুর-১১ পর্যন্ত মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের উপর বাইরে থেকে তার নিক্ষেপ হওয়ায় রোববার (২ নভেম্বর) দুপুর ১২টা ৪০ থেকে ১২টা ৫৫ পর্যন্ত মেট্রোরেল সাময়িকভাবে বন্ধ ছিল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, বৈদ্যুতিক লাইন থেকে তার অপসারণের কাজ শেষে ১২ টা ৫৫ থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের
সাময়িক এই অসুবিধার জন্য মেট্রো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি