৭ মে ২০২৬

১৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
১৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু
বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার রাত সাড়ে সাতটার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে, বুধবার ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহলগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছুদূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এসময় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, নেত্রকোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভাওয়াল স্টেশনের এক কিলোমিটার উত্তরে বনখড়িয়া এলাকায় প্রবেশের সময় ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ঘটনাস্থলেই ট্রেনের যাত্রী নিহত ও কয়েকজন আহত হন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি