৪ মে ২০২৬

১৫ বছরে এমন হতাশাজনক দিন দেখেনি রিয়াল মাদ্রিদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম
১৫ বছরে এমন হতাশাজনক দিন দেখেনি রিয়াল মাদ্রিদ

বাংলাপ্রেস ডেস্ক:   এই তো গেল সপ্তাহেই লা লিগার শীর্ষে উঠে এসেছিল রিয়াল মাদ্রিদ। তবে এক সপ্তাহ আগেই তা হারানোর দুয়ারে চলে গেছে তারা। আর সেটা হলো এমন এক বাজে দিনের পর, যা শেষ ১৫ বছরে আর দেখেনি দলটা৷ 

দলটা শনিবার রাতে হেরেছে ওসাসুনার কাছে। ২০১১ সালের পর এই প্রথম রিয়াল হেরেছে তাদের কাছে। শেষ মুহূর্তে গোল হজম করে ২-১ গোলে হারে রিয়াল। আর তাতেই শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ে গেছে লস ব্ল্যাঙ্কোসরা। 

রিয়ালের পয়েন্ট এখন ৬০। বার্সেলোনার চেয়ে তারা দুই পয়েন্ট এগিয়ে। তবে বার্সেলোনার একটি ম্যাচ কম আছে। তারা রবিবার লেভান্তে-র বিপক্ষে খেলবে। সেই ম্যাচ জিতলে তারা শীর্ষে উঠে যাবে।

ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে যায় ওসাসুনা। রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া বক্সের ভেতরে আন্তে বুদিমির-এর পায়ে চাপ দেন। প্রথমে সিমুলেশনের জন্য কার্ড দেখানো হয়েছিল। ভিএআর দেখে পরে তা বাতিল করা হয়। পেনাল্টি পায় ওসাসুনা। শান্তভাবে গোল করেন বুদিমির।

৭৩ মিনিটে সমতা ফেরায় রিয়াল। বাঁ দিক দিয়ে দৌড়ান ফেদেরিকো ভালভার্দে। তিনি নিচু ক্রস দেন। কাছ থেকে বল জালে পাঠান ভিনিসিয়ুস জুনিয়র।

শেষ সময়ে আক্রমণে উঠে যায় রিয়াল। যোগ করা সময়ে বদলি খেলোয়াড় দানি সেবাইয়োস বল হারান। সুযোগ পেয়ে যান রাউল মোরো। তিনি পাস দেন রাউল গার্সিয়াকে। গার্সিয়া আগে কাটান রাউল আসেনসিও-কে। এরপর জোরালো শটে বল জালে জড়ান।

সেই গোলই রিয়ালের হার নিশ্চিত করে দেয়। ১৫ বছর পর ওসাসুনার কাছে হারে রিয়াল মাদ্রিদ। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি