৪ মে ২০২৬

১৫ বছর পর ক্রিকেটের গানে আসিফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
১৫ বছর পর ক্রিকেটের গানে আসিফ

বিনোদন ডেস্ক: ২০০৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে একটি গান করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ‘সাবাস বাংলাদেশ’ শিরোনামের সেই গানটি তখন দেশজুড়ে আলোড়ন তোলে। ১৫ বছর পর আবারও বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে নতুন একটি গানে কণ্ঠ দিলেন আসিফ।

‘প্রাণে প্রাণে আওয়াজ তোল’ শিরোনামের এই গানে এবার আসিফের সঙ্গে আছেন কণ্ঠশিল্পী পূজা ও ঐশ্বর্য্য। স্নেহাশীষ ঘোষের কথা ও সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন এমএমপি রনি। ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে যা নির্মাণ করেছেন মাহমুদ মাহিন।

এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘প্রায় ১৫ বছর পর জাতীয় ক্রিকেট দলকে নিয়ে কোনও গান করলাম আবার। মানুষের মধ্যে ক্রিকেটিও উন্মাদনা আনার জন্য যা যা প্রয়োজন তা এই গানের কথা, সুর ও সঙ্গীতায়োজনে আছে। গানটা প্রকাশের পর তা সবার ভালো লাগবে বলেই বিশ্বাস আমার।’

আসিফের মতো গানটি নিয়ে আশাবাদী বাকি দুই কণ্ঠশিল্পী পূজা ও ঐশ্বর্য্য। তাদের মতে আসিফ আকবরের সঙ্গে গানে গানে বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানানো নিঃসন্দেহে ভালো লাগার মতো একটি ব্যাপার। গানটি এখন সবার কাছে ভালো লাগলেই তাদের সকলের সার্থকতা বলে মনে করেন।

উল্লেখ্য, চেয়ারআপের সৌজন্যে আগামী ২৫ মে গানটি প্রকাশিত হবে যা চেয়ারআপের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি