১৪ বছরে যুক্তরাষ্ট্রে কমেছে অবৈধ অভিবাসীর সংখ্যা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: গত ১৪ বছরে যুক্তরাষ্ট্রের বসবাসরত অবৈধ অভিবাসীর সংখ্যা কমে এক কোটি সাত লাখে দাঁড়িয়েছে। ২০০৪ সালের পর এই সংখ্যা সর্বনিম্ন।যুক্তরাষ্ট্রে অবৈধ মেক্সিকানের সংখ্যা ব্যাপক হারে কমে যাওয়ায় এটি হয়েছে। পিউ গবেষণা কেন্দ্রের এক জরিপ থেকে এ তথ্য জানা যায়।
পিউ জানায়, ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়ে সর্বোচ্চ এক কোটি ২২ লাখে দাঁড়ায়। মঙ্গলবার প্রকাশিত এ জরিপ প্রতিবেদনে বলা হয়, ২০০৭ সাল থেকে ২০১৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা মেক্সিকোর নাগরিকের সংখ্যা ১৫ লাখ কমে যায়।
পিউ জানায়, তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে বসবাস করা মোট অবৈধ অভিবাসীর এখনো প্রায় অর্ধেক মেক্সিকান বংশোদ্ভুত। এসবের মধ্যে দুই-তৃতীয়াংশ অবৈধ অভিবাসী ১০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি