১১ মে ২০২৬

১২ কেজি এলপিজিতে দাম কমল ২৮ টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
১২ কেজি এলপিজিতে দাম কমল ২৮ টাকা
বাংলাপ্রেস ডেস্ক: ১২ কেজি এলপিজির দাম ২৮ টাকা কমিয়ে ১৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে অটোগ্যাস লিটারে ১.৩১ কমিয়ে ৬৬.৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেমবার (৩ মার্চ) সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা দিয়েছেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। নতুন দর সন্ধ্যা ৬ টা থেকে কার্যকর হবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। আমদানি নির্ভর এলপিজির আন্তর্জাতিক দর কমে যাওয়ায় কমেছে এলপি গ্যাসের দর। জানুয়ারি মাসে দুই দফায় এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়। প্রথমে ২ জানুয়ারি পরে ভ্যাট বৃদ্ধি পাওয়ায় আবার দাম বাড়িয়ে ১৪৫৯ টাকা নির্ধারণ করা হয়। আর ফেব্রুয়ারি মাসে ১৯ টাকা বাড়িয়ে ১৪৭৮ টাকা করা হয়েছিল। জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম কমলেও ডলারের দর বেড়ে যাওয়ায় প্রথমে দর অপরিবর্তিত রেখেছিল বিইআরসি। ডিসেম্বরের তুলনায় প্রোপেন ও বিউটেন টন প্রতি গড়ে দাম কমেছিল ১৩.৩৩ ডলার। সে হিসেবে দাম কমে আসার কথা ছিল। আমদানি নির্ভর এলপিজিতে ২০২১ সালের ১২ এপ্রিলে প্রথম দর ঘোষণা হয়। ওই আদেশে বলা হয় সৌদির দর উঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। তবে অভিযোগ রয়েছে কখনই বিইআরসি নির্ধারিত দরে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি