১২ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানার সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৪০তম সম্মেলন উপলক্ষে আগামী সোমবার (১২ জানুয়ারি) ঢাকা জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক) এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ফোবানার চেয়ারপারসন রবিউল করিম বেলাল,এক্সিকিউটিভ সেক্রেটারি খালেদ আহমেদ রউফ ও জয়েন্ট সেক্রেটারি অ্যান্থনি পিউস গোমেজসহ বেশ কয়েকজন ফোবানা কর্মকর্তা উক্ত সংবাদ সম্মেলন যোগ দেবার কথা রয়েছে।
৪০তম ফোবানা সম্মেলনের আহবায়ক জয়নুল আবেদিন, সদস্য সচিব মোহাম্মদ ইকবাল প্রেসিডেন্ট মোয়াজ্জেম চৌধুরীসহ স্বাগতিক সংগঠনের কর্মকর্তারা ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে বলে জানা গেছে। এছাড়া ফোবানা কর্মকর্তা রেহান রেজা, গোলাম ফারুক ভুঁইয়া, মকবুল আলী ও কাজী নাহিদও ঢাকায় অবস্থান করছেন বলে ফোবানা সূত্রে গেছে।
চলতি বছর লেবার ডে উইকেন্ডে ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল হিলটন হোটেলে অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক)। আয়োজক সংগঠন এবং ফোবানা এক্সিকিউটিভ কমিটি সম্মেলনকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু করেছেন। সম্মেলনের প্রস্তুতি ও আয়োজনের সকল পরিকল্পনার বিস্তারিত আনুষ্ঠানিক ভাবে জানাতে সোমবার (১২ জানুয়ারি) ঢাকা জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারের কর্মকর্তা, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সুধীজন, শিল্পী, গণমাধ্যমকর্মী, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পৃষ্ঠপোষকগণ উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন ফোবানা কর্মকর্তারা।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি