১২ দিন পর খুললো উত্তরার মাইলস্টোন স্কুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ভয়াবহ ট্র্যাজেডির পর, তৃতীয় দফার ছুটি শেষে সীমিত পরিসরে খুললো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে, আজ কোনো পাঠদান কার্যক্রম চালু হবে না।
কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের মানসিক ট্রমা কাটাতে করা হচ্ছে কাউন্সিলিং। বিমানবাহিনীর পক্ষ থেকেও বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প। যেখানে দেওয়া হচ্ছে শারীরিক ও মানসিক পরামর্শ। ধীরে ধীরে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু করতেই নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।
শনিবার, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের আশায় হয় বিশেষ দোয়া ও প্রার্থণা। ২১ জুলাই মাইলস্টোন স্কুলের ক্লাস রুমে বিধ্বস্ত হয় একটি প্রশিক্ষণ বিমান।
সবমিলিয়ে, এখন পর্যন্ত ৩৪ জনের প্রাণহানির তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বার্ন ইনস্টিটিউট’সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি