১২-১৭ বছরের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। এরই মধ্যে সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ১০ কোটি টিকার চুক্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, এ পর্যন্ত আমরা আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি। আমরা ভালো আছি। আমাদের অর্থনীতির চাকাও সচল আছে।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- মানিকগঞ্জের ডিসি আব্দুল লতিফ, এসপি গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, সাবেক প্যানেল চেয়ারম্যান খবিরুল আলম চৌধুরী।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শ্রমিক নয় এমন কিছু ব্যক্তি আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি