৫ মে ২০২৬

১১ নাইজেরিয় বন্দিকে হত্যার ভিডিও প্রকাশ করল আইএস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
১১ নাইজেরিয় বন্দিকে হত্যার ভিডিও প্রকাশ করল আইএস

বাংলাপ্রেস ডেস্ক: আন্তর্জাতিক সশস্ত্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা নাইজেরিয়ায় ১১ জন বন্দিকে শিরশ্ছেদের মাধ্যমে হত্যা করেছে। সম্প্রতি সেই হত্যার একটি ভিডিও প্রকাশ করেছে আইএস। ৫৬ সেকেন্ডর ওই ভিডিওটি প্রকাশ করেছে জঙ্গি সংগঠনটির সংবাদ সংস্থা ‘আমাক’।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আইএস ওই ভিডিওটি প্রকাশ করে। সেখানে সংগঠনটি দাবি করেছে, গত অক্টোবরে সিরিয়ায় তাদের সাবেক প্রধান আবু বকর আল বাগদাদীকে হত্যা করে মার্কিন সেনারা। এর প্রতিশোধ হিসেবেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।

আইএস জানিয়েছে, যাদের হত্যা করা হয়েছে তারা সবাই খ্রিস্টান ধর্মাবালম্বী এবং সবাই পুরুষ। গত সপ্তাহে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বোরনো থেকে তাদের আটক করা হয়। বিশ্লেষকরা বলেছেন, বড়দিন উদযাপনকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এর আগে, চলতি বছরের অক্টোবরে সিরিয়ায় চালানো এক সেনা অভিযানে আইএসের সাবেক প্রধান আবু বকর আল বাগদাদী ও তাদের মুখপাত্র আবুল হাসান আল মুহাজির নিহত হন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি