৪ মে ২০২৬

১১ মার্চ আটলান্টিক সিটিতে ভ্রাম্যমান কনস্যুলেট সেবা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
১১ মার্চ আটলান্টিক সিটিতে ভ্রাম্যমান কনস্যুলেট সেবা

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে: আগামী ১১ মার্চ ,বুধবার আটলান্টিক সিটির ১৭২০, আটলান্টিক এভিনিউতে অবস্থিত ‘ক্যালিস-২’ এ বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির উদ্যোগে তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট এর সহযোগীতায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হবে।ঐদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার কার্যক্রম চলবে ।

ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশীরা সহজেই বাংলাদেশী পাসপোর্ট নবায়ন,বাংলাদেশী পাসপোর্ট সংশোধন,দ্বৈত নাগরিকত্বের সনদের জন্য আবেদন,বাংলাদেশের বিভিন্ন সনদপএের সত্যায়ন,পাওয়ার অব এটর্নি সত্যায়ন, নো ভিসা রিকোয়ার সীল মারা সহ বিভিন্ন ধরনের সেবা গ্রহনের সুযোগ পাবেন। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক সোহেল আহমদ প্রবাসী বাংলাদেশীদেরকে ভ্রাম্যমান কনস্যুলেট এর সেবা গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি