৬ মে ২০২৬

১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক
বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এ সময় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণ করে তিনি বলেন, ‘বাংলাদেশ আমার জন্মভূমি। এই শহর আমার শহর। দীর্ঘ ১১ বছর পর দেশে আসতে পেরে আমি শুকরিয়া আদায় করছি।’ তবে যুদ্ধ আমাদের শেষ হয়ে যায়নি, এখন প্রয়োজন জাতীয় ঐক্য। আগামী দিনে কঠিন কাজ করতে হবে। সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়ন এই তিনটি বিষয়ে সবাইকে একমত হতে হবে। রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রশ্নে তিনি বলেন, ‘আইন অঙ্গনে থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহনগর উত্তরের সভাপতি সেলিম উদ্দিন ও আইনজীবী মুহাম্মদ শিশির মনির সেখানে উপস্থিত ছিলেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি