৫ মে ২০২৬

১০০ যাত্রী নিয়ে রানওয়েতে আঁছড়ে পড়ল রাশিয়ার 'ইউটায়ার' বিমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
১০০ যাত্রী নিয়ে রানওয়েতে আঁছড়ে পড়ল রাশিয়ার 'ইউটায়ার' বিমান

বাংলাপ্রেস ডেস্ক: অবতরণের সময় রানওয়েতে আঁছড়ে পড়েছে রাশিয়ার ইউটায়ার এয়ারওয়েজের একটি বিমান। এ সময় বিমাটিতে ১০০ জন যাত্রী ছিলেন। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে সবাই রক্ষা পান তারা।

৯ ফেব্রুয়ারি রাজধানী মস্কো থেকে ৩৬০ কিলোমিটার উত্তরাঞ্চলীয় কোমির ইউসিনস্ক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এতে বিমানের আরোহীদের কেউ গুরুতর আহত হয়নি বলে নিশ্চিত করেছে এয়ারওয়েজ কর্তৃপক্ষ। খবর ডেইলি মেইল-এর।

খবরে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ইউটায়ার এয়ারওয়েজের বোয়িং ৭৩৭ বিমানটি রানওয়েতে অবতরণের সময় আঁছড়ে পড়ে। পরে তড়িঘড়ি করে বিমানের যাত্রীদের নামিয়ে আনা হয়।

ইউটায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি অবতরণের সময় বিমানবন্দরের ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমটি কাজ করছিল না এবং রানওয়ের লাইটও বন্ধ ছিল। যার ফলে এমনটা হয়েছে। মূলত, বিমানের পেছনের অংশটাই আগে রানওয়ের মাটি স্পর্শ করে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি