৫ মে ২০২৬

১০ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম
১০ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, গণভোট বাস্তবায়ন ছাড়া সরকারের অন্য কোনো উপায় নেই। বিএনপি যদি ফ্যাসিবাদের দিকে ফিরে যেতে চায় তাহলে দেশের জনগণ তাদের প্রতিহত করবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তুষার।

এদিকে একই অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিসংশনের প্রস্তাব উত্থাপনের ব্যাপারে ইতিবাচক ১১ দলীয় জোট। জোটের সব দল এ প্রস্তাব উত্থাপনের ব্যাপারে ইতিবাচক থাকবে বলে আমরা মনে করি।

এরপর আরিফুল ইসলাম আদীব এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন।

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এ স্লোগানকে ধারণ করে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০দিন ব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এ আদর্শকে ধারণ করে জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ফ্যাসিবাদ বিরোধী গণমাধ্যমকর্মী ও এক্টিভিস্ট এবং সারা দেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন গত এক বছরের কর্মসূচি নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনী করা হবে। এছাড়াও বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

২ মার্চ (১২ রমজান): চট্টগ্রাম

৩ মার্চ (১৩ রমজান): কুমিল্লা

৪ মার্চ (১৪ রমজান): সিলেট

৫ মার্চ (১৫ রমজান): ময়মনসিংহ

৬ মার্চ (১৬ রমজান): ঢাকা

৭ মার্চ (১৭ রমজান): ফরিদপুর

৮ মার্চ (১৮ রমজান): বরিশাল

৯ মার্চ (১৯ রমজান): খুলনা

১০ মার্চ (২০ রমজান): রাজশাহী

১১ মার্চ (২১ রমজান): রংপুর

১২ মার্চ (২২ রমজান): ঢাকা মহানগর

১৩ মার্চ( ২৩ রমজান) ঢাকা মহানগর উত্তর

১৪ মার্চ ( ২৪ রমজান) ঢাকা মহানগর দক্ষিণ।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব আরও জানান, ২৮ ফেব্রুয়ারি ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও ইফতার অনুষ্ঠান করবে এনসিপি। এতে নাহিদ ইসলাম, মামুনুল হক, ঢাকা-১২ আসনের এমপি থাকবেন।

একবছর পূর্তি উপলক্ষ্যে আবাহনী মাঠে ইফতার, দোয়া মাহফিল ছাড়াও চিত্রপ্রদর্শনীর আয়োজন করবে এনসিপি বলেও জানান তিনি।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি