৪ মে ২০২৬

১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে নতুন সময়সূচিতে আগামী ১১ আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হবে। এর আগের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় কয়েক দফায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষ গত ২৫ জুলাই ২৮, ২৯, ৩১ জুলাই ছাড়াও আজ ১ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। তার আগে প্রথমবারের মতো গত ১৮ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরে একযোগে সব শিক্ষা বোর্ডের ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।   বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি