৬ মে ২০২৬

১ সেকেন্ডের ব্যবধানে রাজধানীতে পরপর দুইবার ভূমিকম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
১ সেকেন্ডের ব্যবধানে রাজধানীতে পরপর দুইবার ভূমিকম্প

 

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকায় সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় অনুভূত ভূমিকম্পের একটির উৎপত্তিস্থল বাড্ডায়, আরেকটির উৎপত্তি নরসিংদীতে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে একটি কম্পন হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। এটির উৎপত্তি স্থল ছিল বাড্ডা।

পরবর্তীতে আবহাওয়া অধিদফতর জানায়, প্রায় একই সময়ে এক সেকেন্ডের ব্যবধানে আরও একটি কম্পন হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।

নরসিংদীর ভূমিকম্প সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। শুধু উৎসস্থল হিসেবে নরসিংদী জানা গেছে।

এর আগে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশ উপজেলায় ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।


বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি