১ বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে: মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা আমাদের মন্ত্রণালয় সম্পর্কে জানতে চেয়েছেন। কিছু পরামর্শও দিয়েছেন তারা। আমরা পরামর্শগুলো গ্রহণ করেছি। কেননা স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। তৃণমূলের সবচেয়ে বড় শক্তিশালী একটি প্রতিষ্ঠান। আর এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
জনগণকে সঙ্গে নিয়ে ডিসিদের কাজ করতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসকদের নেতৃত্ব দিতে হবে। সরকারের কর্মসূচি বাস্তবায়নে তাদের কাজ করতে হবে। অর্থাৎ জনগণকে সঙ্গে নিয়েই ডিসিদের কাজ করতে হবে। কারণ জনগণই হচ্ছে এই দেশের মালিক।
মির্জা ফখরুল বলেন, গত ১৬ বছরে উন্নয়নের পরিবর্তে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধে জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে স্থানীয় সংসদ সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হবে না। দুই দেশের সম্পর্ক আগের মতোই থাকবে এবং ধীরে ধীরে আরও উন্নত হবে।
তিনি বলেন, যে সরকারই আসুক না কেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি ঘটবে না। ভারতে যে নির্বাচন হয়েছে, সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি