৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের সঙ্গে যোগাযোগ হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের সঙ্গে যোগাযোগ হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রসহ বড় সব দেশের সঙ্গেই যোগাযোগ করেছে। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শক্তিধর রাষ্ট্র সবার সঙ্গেই যোগাযোগ করেছে নতুন অন্তর্বর্তী সরকার। যে লক্ষ্যে অভ্যুত্থান এবং পালাবদল হলো, সেই লক্ষ্য পূরণে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সহযোগিতার আশ্বাসও মিলেছে। তৌ‌হিদ হো‌সেন গণমাধ্যমের প্রশংসা করে বলেন, মি‌ডিয়ার যে রোল সেটা আমরা অ‌নেকদিন দে‌খি‌নি। এখন আমরা সেটা দেখ‌তে পা‌চ্ছি। এ সরকার দা‌য়িত্ব নেওয়ার আগে থে‌কেই মি‌ডিয়ার যে ভূ‌মিকা থাকার কথা সেটা রাখছে। আপনারা এ ভূ‌মিকাটা বজায় রাখুন। এ সমর্থন রাখুন। বিএন‌পির চেয়ারপারসন খা‌লেদা জিয়া‌কে চি‌কিৎসার জন্য বি‌দে‌শে পাঠা‌নোর প্রশ্নে পররাষ্ট্র বিষয়ক উপ‌দেষ্টা ব‌লেন, এটা খুব নি‌টি‌গ্রিটি (মোদ্দা কথা)। আপ‌নি স্বাস্থ্য উপ‌দেষ্টা‌কে জি‌জ্ঞেস ক‌রেন। সেটা বেটার হ‌বে। এ ব্যাপা‌রে আমি খুব কন‌ফি‌ডেন্ট না। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি