৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রকে ছাড়াই হরমুজ সচল রাখার পরিকল্পনা ইউরোপের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রকে ছাড়াই হরমুজ সচল রাখার পরিকল্পনা ইউরোপের

যুক্তরাষ্ট্রকে ছাড়াই হরমুজ সচল করার পরিকল্পনা ইউরোপের।

বাংলাপ্রেস ডেস্ক:   হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই একটি বড় ধরনের ‘যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা’ তৈরি করছে ইউরোপীয় দেশগুলো। সম্প্রতি ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় দেশগুলো একটি বিশাল আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে, যারা যুদ্ধের পর হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করবে। তবে এই জোটে আপাতত যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত না করার চিন্তা করা হচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, এই মিশনটি হবে একটি ‘আন্তর্জাতিক রক্ষণাত্মক মিশন’। এতে কোনো ‘যুদ্ধরত পক্ষকে’ রাখা হবে না। এর অর্থ হলো—যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরান এই জোটের অংশ হবে না।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার কারণে এই পথটি অস্থিতিশীল হয়ে পড়েছে।  সূত্র: আলজাজিরা

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি