যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র বিক্ষোভ মহড়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: গোটা যুক্তরাষ্ট্র জুড়েই চলছে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র বিক্ষোভ মহড়া। স্থানীয় সময় রোববার (১৭ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ শুরু হয়েছে। অস্ত্র নিয়েও বিক্ষোভ দেখিয়েছেন অনেকেই। রোববার তারা বড় আকারে সমাবেশের আয়োজন না করতে পারলেও ওহাইও অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটন পর্যন্ত স্বল্প আকারে সমাবেশ করেছে ট্রাম্পের সমর্থকেরা। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছেন বলে পুলিশ জানিয়েছে। কোথাও কোনো অশান্তির ঘটনা ঘটেনি। তবে কোনো কোনো অঞ্চলে প্রতিবাদীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। কয়েকটি জঙ্গি সংগঠনের সমর্থকদেরও রাস্তায় দেখা গিয়েছে বলে গোয়েন্দারা জানিয়েছেন।
আর মাত্র দুই দিন বাদেই ওয়াশিংটন ডিসিতে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। তার আগে দেশ জুড়ে প্রতিবাদ মিছিল শুরু করলেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। রোববার অ্যামেরিকার বেশ কিছু রাজ্যে তাঁরা প্রতিবাদ দেখিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, রোববারে সকলেই মোটের উপর শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ দেখিয়েছেন।
কোথাও কোনো অশান্তির ঘটনা ঘটেনি। তবে কোনো কোনো অঞ্চলে প্রতিবাদীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। কয়েকটি জঙ্গি সংগঠনের সমর্থকদেরও রাস্তায় দেখা গিয়েছে বলে গোয়েন্দারা জানিয়েছেন।
ট্রাম্প সমর্থকদের এখনো দাবি, নির্বাচনে ট্রাম্প বিজয়ী হয়েছেন। কারচুপি করে তাঁকে হারানো হয়েছে। বিষয়টি নিয়ে গোটা দেশের একাধিক আদালতে মামলা হয়েছিল। কিন্তু কোথাও কোনো তথ্যপ্রমাণ দিতে পারেননি ট্রাম্প সমর্থকরা।
তা সত্ত্বেও তাঁরা প্রতিবাদ বজায় রেখেছেন। রোববার ওহাইও, সাউথ ক্যারোলিনা, টেক্সাস এবং মিশিগানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। কয়েকটি জায়গায় বিক্ষোভকারীদের হাতে অস্ত্র ছিল। গোয়েন্দারা জানিয়েছেন, চরমপন্থি গোষ্ঠী বুগালুর সদস্যদের কোনো কোনো মিছিলে দেখতে পাওয়া গিয়েছে। তাদের হাতে অটোমেটিক রাইফেল ছিল। এই গোষ্ঠী অ্যামেরিকার আরো একটি গৃহযুদ্ধ ঘটিয়ে সরকারকে ক্ষমতাচ্যূত করতে চায়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি