৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিচে সহিংসতায় নিহত ২, আহত ১০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিচে সহিংসতায় নিহত ২, আহত ১০
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে পৃথক তিনটি গোলাগুলির ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে এবং আরও ১০ জন আহত হয়েছে। ভার্জিনিয়া বীচে স্থানীয় সময় শুক্রবার রাতে এ সহিংস ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা পরবর্তীতে গোলাগুলিতে রূপ নেয়। নিহতদের মধ্যে একজন নারী এবং অপরজন পুরুষ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পৃথক দু'টি ঘটনায় দু'জন পুলিশের গুলিতে নিহত হয়েছে। ভার্জিনিয়া পুলিশের সূত্রে জানা গেছে, নিহত নারীর নাম দেশায়লা হ্যারিস, বয়স ২৮ বছর। পুলিশ জানিয়েছে, ওই নারী সহিংসতায় জড়িত ছিলেন না। ঘটনাস্থলে তিনি দর্শকের মতো ছিলেন। কিন্তু সহিংসতায় তাকে প্রাণ হারাতে হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত অপরজন হলেন দোনোভোন লিঞ্চ। তার বয়স ২৫ বছর। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, রিসোর্ট এলাকায় আটলান্টিক অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকে এই সহিংসতা শুরু হয়। একদল লোক নিজেদের মধ্যে মারামারি শুরু করে এবং পরে তা সহিংসতায় রূপ নেয়। ওই বিবৃতিতে জানানো হয়েছে, সহিংসতার এক পর্যায়ে লোকজন একে অন্যকে গুলি চালাতে শুরু করে। এর ফলে বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে স্থানীয় কর্মকর্তারা কয়েক দফা গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। এরপরেই আরও একটি স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। প্রথম ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন আহমন জাহরি অ্যাডামস (২২), নিকুয়েজ তিয়ন বেকার (১৮) এবং ডেভন মাউরাইস ডর্সি (২০)। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি