৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি ও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ঐতিহাসিক বৃষ্টিপাতে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। গত বুধবার (১ সেপ্টেম্বর)রাতে যুক্তরাষ্ট্রের এই তিন অঙ্গরাজ্যে চলে ঘূর্ণিঝড় আইডার তাণ্ডব। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিউ ইয়র্ক সিটিতে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে।তাদের মধ্যে ৭০ বছর বয়সী একজন বৃদ্ধ গাড়িতে এবং আটজন বন্যার পানি ঢুকে বাড়িরে ভেতরেই মারা যান। এদিকে নিউ জার্সিতে কমপক্ষে আটজন এবং পেনসিলভেনিয়ার শহরতলির মন্টগোমেরি কাউন্টিতে তিনজন মারা গেছেন। এরমধ্যে একজন গাছের নিচে পড়ে মারা গেছে, একজন গাড়িতে এবং আরেকজন বাড়িতে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কানেকটিকাটে একজন কর্তব্যরত রাজ্য সৈন্যকে তার ক্রুজারটিতে ভাসিয়ে দেওয়া হয়েছিল এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় বুধবার (১ সেপ্টেম্বর) রাতে এমন বৃষ্টির পর নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোচুল ও শহরের মেয়র বিল ডি ব্লাসিও যৌথভাবে জরুরি অবস্থা ঘোষণা করেন। একই সাথে নিউ জার্সি অঙ্গরাজ্যেও জরুরি অবস্থা জারি করা হয়। নিউ ইয়র্কের প্রায় সব সাবওয়ে লাইন বন্ধ রাখা হয়েছে। এছাড়া অপ্রয়োজনীয় যানবাহন রাস্তায় বের না করার নির্দেশ দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক এবং নিউ জার্সির অনেক ফ্লাইট এবং রেল সেবা বাতিল করা হয়েছে। সামাজিক মাধ্যমে বিভিন্ন স্থানের ছবি ছড়িয়ে পড়েছে। সাবওয়ে স্টেশন, লোকজনের বাড়ি-ঘরে বন্যার পানি ঢুকে গেছে এবং রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। নিউ জার্সির কিয়ার্নিতে একটি ভবনের ছাদ ধসে পড়েছে। পুলিশ জানিয়েছে, সে সময় সেখানে বেশ কয়েকজন ছিল। উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থল থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করছেন। তবে এটা এখনো পরিষ্কার নয় যে, কেউ হতাহত হয়েছে কি-না। নিউ জার্সির প্যাসাইক শহরের মেয়র হেক্টর লোরা জানান, নিউ জার্সি শহরে বন্যার পানিতে নিমজ্জিত হয়ে একজন গাড়িচালক মারা গেছেন মৃত্যু ঘটেছে। রাজ্যের অনেকাংশে ফ্ল্যাশ বন্যার জরুরি অবস্থাও ঘোষণা করা হয়। বন্যাকবলিত নেয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। নিউ জার্সি ট্রানজিট আটলান্টিক সিটি লাইন ছাড়া সমস্ত রেল পরিষেবাও স্থগিত করা হয়েছে। নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে বুধবার সন্ধ্যায় এক ঘণ্টায় ৩.১৫ ইঞ্চি বৃষ্টিপাত হয়, যা রেকর্ডে সবচেয়ে বেশি। বুধবার সন্ধ্যায় ছয় মিনিটে নেয়ার্ক বিমানবন্দরে অর্ধ ইঞ্চি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ২৩ মিনিটের মধ্যে ১.৫৩ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছেন। এদিকে, পেনসিলভেনিয়ায় ১ লাখ ৯ হাজার, নিউ জার্সিতে ৮৭ হাজার, নিউ ইয়র্কে ৩৮ হাজার, কানেকটিকাটে প্রায় ১৬ হাজার এবং মেরিল্যান্ডে ১১ হাজারেরও বেশি বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি