৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাসে লরিতে মিলল অভিবাসী প্রত্যাশী ৪৬ মরদেহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের টেক্সাসে লরিতে মিলল অভিবাসী প্রত্যাশী ৪৬ মরদেহ
নোমান ইবনে সাবিত: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি পরিত্যক্ত লরি থেকে কমপক্ষে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৪ শিশুসহ আরও ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি এসব কথা জানিয়েছে। টেক্সাসের সান অ্যান্টোনিওর শহরতলিতে লরিটি পড়ে ছিল। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, জরুরি সেবা বিভাগের উল্লেখযোগ্যসংখ্যক সদস্য লরিটি ঘিরে রেখেছেন। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় পুলিশ এ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে শহরটিতে এখন গ্রীষ্মকাল চলছে। স্থানীয় সময় গতকাল সোমবার তাপমাত্রা ৪৯ দশমিক ৪ ডিগ্রিতে গিয়ে ঠেকে। একটি টিভি চ্যানেল জানিয়েছে, সান অ্যান্টোনিও শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেললাইনের পাশে লরিটির সন্ধান মেলে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে ২৫০ কিলোমিটার দূরে শহরটি অবস্থিত। উইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, লরিচালকের হদিস পাওয়া যাচ্ছে না। সান অ্যান্টোনিও পুলিশ চালকের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে। এই প্রাণহানির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট। এই প্রাণহানি বাইডেনের ‘প্রাণঘাতী উন্মুক্ত সীমান্তনীতির’ ফলাফল বলে মন্তব্য করেন তিনি। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্দ বলেন, দেশটির কনস্যুলেট–প্রধান ঘটনাস্থলের পথে রয়েছেন। তবে তিনি জানান, ভুক্তভোগীরা কোন দেশের নাগরিক, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি