৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের 'স্টাচু অব লিবার্টি' ভেঙে ফেলতে বললেন মেক্সিকোর প্রেসিডেন্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের 'স্টাচু অব লিবার্টি' ভেঙে ফেলতে বললেন মেক্সিকোর প্রেসিডেন্ট
মিনারা হেলেন ইতি: মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেছেন, যদি গোপন নথি ফাঁসকারী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ব্রিটেন থেকে আমেরিকার কাছে হস্তান্তর করা হয় এবং তাকে যদি সর্বোচ্চ শাস্তি দিয়ে কারাগারে হত্যা করা হয় তাহলে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত স্বাধীনতার প্রতীক ‘স্টাচু অব লিবার্টি’ ভেঙে ফেলা উচিত। সোমবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন লোপেজ। তিনি বলেন, “যদি অ্যাসাঞ্জকে আমেরিকায় আনা হয় এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেয়া হয় তাহলে স্টাচু অব লিবার্টি ভেঙে ফেলার আন্দোলন শুরু করা প্রয়োজন। কারণ এটি আর কোনো মতেই স্বাধীনতার প্রতীক থাকতে পারে না। আগামী সপ্তাহে লোপেজ আমেরিকা সফরে যাবেন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। ওই বৈঠকে তিনি জুলিয়ান অ্যাসাঞ্জের প্রসঙ্গটি তুলবেন বলে জানান ম্যানুয়েল লোপেজ। এর আগে গত জানুয়ারি মাসে তিনি অ্যাসাঞ্জকে মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় দেয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ম্যানুয়েল লোপেজ। কয়েক বছর ধরে জুলিয়ান অ্যাসাঞ্জ ব্রিটেনের কারাগারে আটক রয়েছেন। তাকে আমেরিকার হাতে তুলে দেয়া হবে বলে সব রকমের চেষ্টা প্রচেষ্টা চলছে তবে তিনি এর বিরুদ্ধে লড়াই করে আসছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি