৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের শপিংমলে খরিদ্দারদের লক্ষ্য করে গুলি, আহত ৮

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রের শপিংমলে খরিদ্দারদের লক্ষ্য করে গুলি, আহত ৮
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি শপিংমলে খরিদ্দারদের লক্ষ্য করে অজ্ঞাত বন্দুকধারী এলোপাতারি গুলি পালিয়ে গেছে। স্থানীয় সময় শুক্রবার বেপরোয়া এ গুলির ঘটনায় আটজন আহত হয়েছে। এদিকে হামলাকারী পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে। এফবিআই এবং মিলওয়াউকি কাউন্টি শেরিফের দপ্তরের দেয়া টুইটার বার্তায় বলা হয়, তাদের কর্মকর্তারা উইসকনসিনের ওয়াউওয়াটসার মেফেয়ার শপিংমলের ঘটনাস্থলে রয়েছে এবং তারা স্থানীয় পুলিশকে ‘সর্বাত্মক’ সহযোগিতা করছে। ওয়াউওয়াটসা পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘জরুরি বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারী সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।’ বিবৃতিতে বলা হয়, আহতদের মধ্যে সাতজন যুবক এবং একজন কিশোর রয়েছে। তাদেরকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তাদের আঘাত কতটা গুরুতর তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ওয়াউওয়াটসা মেয়র ডেনিস ম্যাকব্রিজ এবিসি নিউজ’কে বলেন, তাদের আঘাত তেমন গুরুতর না। এতে তাদের মৃত্যুর আশংকা নেই। পুলিশ এ হামলাকারীকে ‘২০ থেকে ৩০ বছর বয়সের এক শ্বেতাঙ্গ’ হিসেবে শনাক্ত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ক্লিপে হামলাকারীর বেপরোয়া গুলি বর্ষণের সময় ওই শপিংমলের অনেক কর্মীকে ভবনের অভ্যন্তরে আশ্রয় নিতে দেখা যাচ্ছে। জিল উলি নামের এক ক্রেতা স্থানীয় এক নিউজ স্টেশন’কে বলেন, বেপরোয়া গুলি বর্ষণকালে তিনি তার ৭৯ বছর বয়সী মাকে নিয়ে ভবনের ভিতরে চলে যান। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি