৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ওমানে ইরানি কর্মকর্তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৯ এএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ওমানে ইরানি কর্মকর্তা

রানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি।

বাংলাপ্রেস ডেস্ক:   তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্র পরিচালিত আইআরএনএ বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির  ঘনিষ্ঠ উপদেষ্টা লারিজানির, আলোচনার প্রধান মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির পাশাপাশি ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, লারিজানির মাস্কাট সফরের আলোচ্যসূচিতে সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা এবং ইরান ও ওমানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার উপায় অন্তর্ভুক্ত। 

 তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সংঘাত এড়াতে ওমান গত সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আয়োজন করেছিল। 

এটি ছিল সংঘাত এড়াতে এই অঞ্চলে সম্মিলিত কূটনৈতিক প্রচেষ্টার ফলাফল। এরপর দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার কথা।  দ্বিতীয় দফার আলোচনা নিশ্চিত করা হয়েছে, তবে তারিখ ঘোষণা করা হয়নি।

মঙ্গলবার আইআরএনএ জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্ক, মিশর এবং সৌদি আরবের তার প্রতিপক্ষদের একাধিকবার ফোনে কথা বলেছেন। মাস্কাটে ওয়াশিংটনের সাথে পরোক্ষ আলোচনার সর্বশেষ অগ্রগতি জানাতে তাদের ফোনালাপ হয়। সূত্র: আল জাজিরা

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি