৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার তারিখ ঘোষণা করল ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ এএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার তারিখ ঘোষণা করল ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি।

বাংলাপ্রেস ডেস্ক:   যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন যে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা ‘আগামী কয়েক দিনের মধ্যে’ হওয়ার পরিকল্পনা রয়েছে।

এই আলোচনার সময়সূচি সম্পর্কে তিনি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে বলেন, ওমান, তুরস্ক এবং আরও কয়েকটি দেশ এই আলোচনার আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। চূড়ান্ত স্থান শিগগিরই নির্ধারণ করা হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায়, তেসরা ফেব্রুয়ারি, ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা করেন যে ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন থেকে একটি ইরানি ড্রোনকে ভূপাতিত করার পর, হোয়াইট হাউজের মুখপাত্র জানান যে দেশটির বিশেষ দূত স্টিভ উইটকফের ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা এখনো বহাল রয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই আলোচনা, যা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে হবে বলে বলা হয়েছে, ইরানে জানুয়ারি মাসে হওয়া বিক্ষোভে রক্তক্ষয়ী দমন-পীড়নের তিন সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে—যেখানে পুলিশের সহিংস অভিযানে হাজারো বিক্ষোভকারী নিহত ও আহত হয়।

এদিকে, ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্ক, কাতার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন। ফোনালাপে মি. আরাঘচি এই দেশগুলোকে ‘উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তার’ জন্য ধন্যবাদ জানান। সূত্র: বিবিসি

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি