৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিল সৌদি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬, ১১:০৭ পিএম
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিল সৌদি

বাংলাপ্রেস ডেস্ক:   কঠোরভাবে বিক্ষোভ দমন করায় ইরানের ওপর যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কার মধ্যে সৌদি আরব ইরানকে জানিয়েছে, নিজেদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কোনো হামলা চালাতে দেবে না তারা।

বুধবার (১৪ জানুয়ারি) সৌদির সরকার ও সেনাবাহিনীর কাছের দুটি সূত্র বার্তাসংস্থা  এ তথ্য নিশ্চিত করেছে।

সেনাবাহিনী সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, সৌদি আরব তেহরানকে সরাসরি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক অভিযানের সঙ্গে যুক্ত হবে না সৌদি। একইসঙ্গে এক্ষেত্রে সৌদির আকাশসীমা এবং ভূমিও ব্যবহার করা হবে না।

সরকার সংশ্লিষ্ট অপর সূত্রটি বলেছেন, ইরানকে এ ব্যাপারে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো রয়েছে। যারমধ্যে সৌদিও আছে।

ইরানের এক কর্মকর্তা বুধবার বার্তাসংস্থা  জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পালটা হামলা চালানো হবে।

এমন হুমকির মুখে যুক্তরাষ্ট্র কাতারসহ বিভিন্ন দেশে থাকা তাদের ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে। কাতারের দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিনিদের সবচেয়ে বড় ঘাঁটি। সেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করেন।

গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার পর আল-উদেইদ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান। যদিও এটি ছিল সীমিত হামলা। এছাড়া ওই ঘাঁটিতে ছোড়া সব মিসাইল আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছিল।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি