৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের স্কুলে শিক্ষার্থীদের নামাজে বাধা, শিক্ষিকা বরখাস্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের স্কুলে শিক্ষার্থীদের নামাজে বাধা, শিক্ষিকা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে স্কুল শিক্ষার্থীদের নামাজে বাধা দেওয়ায় এক শিক্ষিকাকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরের ফ্র্যাঙ্কলিন স্কুলে এ ঘটনাটি ঘটে। কয়েকজন শিক্ষার্থী স্কুলের একটি হলরুমে নামাজ পড়ার সময় ওই শিক্ষিকা তাদের সাথে অসদাচরণ করলে তা মুহুর্তেই ছড়িয়ে পড়ে। এরই মধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা একটি রুমে নামাজ পড়ছে। এ সময় শিক্ষিকা সেখানে প্রবেশ করতে করতে বলছেন, ‘থামো, এটি আমাদের অফিস। তোমরা এখানে যাদু করতে এসেছো। আমি খ্রিষ্টধর্মে বিশ্বাসী। তাই এখানে আমি তোমাদের বাধা দেব।’ কথা বলতে বলতে নামাজরত শিক্ষার্থীদের সামনে দিয়ে হেঁটে যান তিনি। সূত্র জানায়, স্কুলের দুইজন শিক্ষক থেকে অনুমতি নিয়েই শিক্ষার্থীরা ওই হলরুমে নামাজ আদায় করছিল এবং সবকিছু ভালোয় ভালোয় চলছিল। ওই শিক্ষিকা সেখানে প্রবেশের পরই পরিস্থিতি বদলে যায়। এ সংক্রান্ত এক বিবৃতিতে স্কুল কর্তৃপক্ষ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে চাই। আসলে আমরা এরূপ বর্ণবাদী আচরণ সমর্থন করি না। স্কুলটি আরো জানায়, যদিও আমরা আমাদের কর্মীদের বিষয়ে প্রকাশ্যে আলোচনা করি না। তবে এটি ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে, ওই শিক্ষিকা এখন আর আমাদের সদস্য নন। বিবৃতিতে আরো জানানো হয়, আমরা বিভিন্ন সংস্কৃতি এবং বর্ণের মধ্যে বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে একটি ভালো এবং আরো শান্তিপূর্ণ বিশ্ব তৈরি করার জন্য আমাদের উদ্যোগগুলো চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ। স্কুলটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন (সিএআইআর)। সংস্থাটি শিক্ষিকার এমন আচরণকে ‘ঘৃণা’ আখ্যায়িত করেছে। আব্দুল্লাহ জাবের নামে সিএআইআরের এক কর্তকর্তা বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেয়ায় স্কুল প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি