যুক্তরাষ্ট্রের সিয়াটলে বন্দুক হামলায় হতাহত ৬
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলের সন্নিকটে রেন্টন শহরে একটি জনসমাগম স্থানে বন্দুকধারীর হামলায় একজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৩ জুলাই) দিকে এ ঘটনা ঘটে।
রেন্টনের পুলিশের মুখপাত্র সান্দ্রা হ্যাভলিক বলেন, রেন্টন শহরের কেন্দ্রস্থলে গুলি চালায় বন্দুকধারী। গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এর তাৎক্ষণিক জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। এ ঘটনায় একজন হামলাকারীকে শনাক্ত করা গেছে। আহতদের জরুরিভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি বড় সমাবেশের বাইরে থেকে গুলি চালানো হয়েছিল। তবে ঘটনাটি নিয়ে পুরোপুরি স্পষ্ট করতে পারেনি প্রশাসন। ইতোমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।
গত মাসে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হন। চলতি বছরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যেও বন্দুক সহিংসতার ঘটনা বেড়েছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি