৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা ব্যক্তি ইগর মারা গেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা ব্যক্তি ইগর মারা গেছে
বাংলাপ্রেস ডেস্ক: মাত্র ৩৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। হৃদরোগের জটিলতার কারণে শুক্রবার মিনেসোটায় তিনি মারা যান। তার মা এক ফেসবুক পোস্টে এ খবর জানিয়েছেন। ইউক্রেনের বংশোদ্ভূত ইগর ভভকভিনস্কি ৭ ফুট ৮ ইঞ্চি লম্বা ছিলেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ইগর যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান ২৭ বছর বয়সে। উল্লেখ্য, বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি তুরস্কের, যার নাম সুলতান কোসেন। তার উচ্চতা ৮ ফুট ২ ইঞ্চি। বিশেষজ্ঞরা জানিয়েছে, পিটুইটারির বিশালত্বের কারণে গ্রোথ হরমোনের অতিরিক্ত নিঃসরণই এই অস্বাভাবিক উচ্চতার জন্য দায়ী। ইগরের মা জানান, তিনি সন্তানের চিকিৎসার জন্য ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে মায়ো ক্লিনিকে যান। দু’দফা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জীবন রক্ষা পেলেও তার অস্বাভাবিক বৃদ্ধি থামানো যায়নি বলে তিনি উল্লেখ করেন। ২০০৯ সালে এক রাজনৈতিক সমাবেশে ভিড়ের মধ্যে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার চোখে পরেন ইগর। ইগরের গায়ে থাকা টি শার্টে লেখা ছিল, ‘বিশ্বের বড় ওবামা সমর্থক’। ওবামা তাকে কাছে ডেকে নেন এবং হাত মেলান। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি