৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার হাকিম জেফরিস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার হাকিম জেফরিস
নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক পার্টির নেতা হিসেবে হাকিম জেফরিসকে বেছে নিয়েছেন হাউস ডেমোক্র্যাটরা। এর মাধ্যমে তিনি স্পিকার ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হলেন। এর মাধ্যমে তিনি স্পিকার ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হলেন। একইসঙ্গে প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হিসেবে এ পদে তিনি নির্বাচিত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালে ক্যাপিটল হিলে এক রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেন হাউস ডেমোক্র্যাটরা। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ও প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ৮২ বছর বয়সী ন্যান্সি পেলোসি প্রায় দুই দশক ধরে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিয়ে আসছিলেন। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত পেলোসি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর নতুন কংগ্রেস দায়িত্ব নেবে। তখন দুই মেয়াদে ডেমোক্র্যাটিক মাইনোরিটির নেতৃত্ব দেবেন জেফরিস। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এ দায়িত্ব পালন করবেন তিনি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি