৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী অ্যাটর্নি হলেন সায়মা মোহসিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী অ্যাটর্নি হলেন সায়মা মোহসিন
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী অ্যাটর্নি হিসেবে যোগদান করছেন পাকিস্তানি-আমেরিকান সায়মা মোহসিন। আগামী ২ ফেব্রুয়ারি মিশিগানের ডেট্রয়েটে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রে অ্যাটর্নিরা প্রত্যেক জেলায় প্রধান কেন্দ্রীয় আইন প্রয়োগকারী কর্মকর্তা। এবং যুক্তরাষ্ট্র সরকার যেসব মামলায় পক্ষভুক্ত থাকে সেসব তিনি দেখভাল করেন। প্রেসিডেন্ট ৯৪টি ফেডারেল জেলায় একজন করে অ্যাটর্নি নিয়োগ করে থাকেন। মিশিগানের সবচেয়ে বড় সংবাদপত্র দ্য ডেট্রয়েট ফ্রি প্রেস সোমবার খবর দিয়েছে, ৫২ বছর বয়সী মোহসিন আগামী ২ ফেব্রুয়ারি তার দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান অ্যাটর্নি ম্যাথেউ স্নেইডার ১ ফেব্রুয়ারি তার মেয়াদ শেষ করবেন। তিন বছর ধরে দায়িত্ব পালন করা স্নেইডার গত বৃহস্পতিবার তার পদত্যাগের ঘোষণা দেন এবং বলেন, পূর্ব মিশিগানের বর্তমান ১ম সহকারী অ্যাটর্নি মোহসিন আমার স্থলাভিষিক্ত হবেন। পাকিস্তানে জন্ম নেয়া মোহসিন ২০০২ সাল থেকে মার্কিন অ্যাটর্নি অফিসে কর্মরত থাকার পর এক দশক ধরে ফেডারেল প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। মার্কিন সিনেটের অনুমোদন পেলে তিনি স্থায়ী অ্যাটর্নি হবেন। মুসলিম অ্যাডভোকেসি ও সিভিল রাইটস গ্রুপ- দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) ফ্রি প্রেসকে জানিয়েছে, এর আগে কোনো অ্যাটর্নি বা ভারপ্রাপ্ত অ্যাটর্নি মুসলিম ছিলেন বলে তাদের জানা নেই। এমনকি মোহসিন হচ্ছেন প্রথম পাকিস্তানি-আমেরিকান যিনি মার্কিন অ্যাটর্নি হলেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি