যুক্তরাষ্ট্রের ওপর ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস,ডেস্ক: যুক্তরাষ্ট্র সরকারের ওপর ক্ষোভ ঝেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবাধিকার লঙ্ঘনকারীদের মানবাধিকার রক্ষায় ব্যস্ত যুক্তরাষ্ট্র। বারবার অনুরোধের পরও বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দেয়নি তারা।
বুধবার (১৪ ডিসেম্বর) বুদ্বিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। চ্যানেল২৪।
আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করে না বরং নিশ্চিত করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু মানুষের জীবন বাঁচানো নয়, খাদ্য নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান নিশ্চিত করার চেষ্টাও করে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় গিয়ে প্রতি রাতে গুম-খুন করেন জিয়াউর রহমান। তাই বিএনপির মুখে গুম-খুনের কথা মানায় না। জাতির পিতার হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের সঙ্গেই তাদের সখ্য বেশি।
বিএনপি দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করে অভিযোগ করে প্রধানমন্ত্রী আরও বলেন, তারা দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, এতিমদের টাকা আত্মসাৎ করে দেশকে খুনের অভয়ারণ্য বানিয়েছিল।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনায় তিনি বলেন, আমেরিকা ও কানাডা খুনিদের মানবাধিকার রক্ষায় ব্যস্ত। জাতির জনকের সাজাপ্রাপ্ত খুনিদের ফেরত দিতে বলি, তারা দেয় না। মানবাধিকার লঙ্ঘনকারীর মানবাধিকার রক্ষা করছে তারা।
গত তিন সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ জানালেন শেখ হাসিনা। গত ২৫ নভেম্বরের এক আলোচনায়ও তিনি বঙ্গবন্ধুর খুনিকে ফেরত না দেয়ায় দেশটিকে এক হাত নেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা
৩ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
৪১ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি