৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে টর্নেডোয় নিহত ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে টর্নেডোয় নিহত ২

বিদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের এল রেনো শহরে টর্নেডোর আঘাতে অন্তত দুজন মারা গেছেন। এছাড়া শহরটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও গণমাধ্যম।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় শনিবার রাতে টর্নেডো এল রেনো শহরের দোতলা একটি মোটেল গুঁড়িয়ে দেয়। এতে অন্তত দুজন নিহত হয় এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টর্নেডোর পরপরই স্থানীয় পুলিশ ফেসবুক পোস্টের মাধ্যমে ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে। যদিও সেখানে বিস্তারিত কিছু লেখেনি তারা। পুলিশ ওই পোস্টে জানায়, আজ রাতে এল রেনো শহরের অবস্থা খুবই খারাপ। অনেক ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেকে মারাত্মকভাবে আহত হয়েছেন।

ওই পোস্টে আরও লেখা হয়, ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য প্রার্থনা করুন। পাশাপাশি চলমান উদ্ধার কাজে যেসব জরুরি সেবা কর্মী নিয়োজিত আছে তাদের জন্য প্রার্থনা করবেন। ঝড়ের পর ওকলাহোমার মেয়র ম্যাট বলেন, এল রেনোবাসীদের জন্য প্রার্থনা করুন। এ মুহূর্তে তাদের এটাই প্রয়োজন।

টর্নেডো সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী ভিডিওসহ একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, এল রেনো শহরে আছি। কিছুক্ষণ আগে আমি টর্নেডোর কবলে পড়েছিলাম। আমি ঠিক আছি কিন্তু রাস্তার পাশের একটি হোটেল মাটির সঙ্গে মিশে গেছে। ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করে আনা হচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি