৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক

বিদেশ ডেস্ক: প্যাট্রিক শানাহানকে সরিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মার্ক এস্পার’র নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যাট্রিকের মতো মার্কও আপাতত ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৮ জুন) দু’টি পৃথক টুইট বার্তায় এ ঘোষণা দেন ট্রাম্প। প্রথম টুইট বার্তায় প্যাট্রিককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন তিনি। আর পরের টুইট বার্তায় সেনাবাহিনীর মন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মার্ক এস্পারের নাম ঘোষণা করেন ট্রাম্প। পরিবারকে সময় দেওয়ার জন্যই প্যাট্রিক পদত্যাগ করেছেন বলে প্রথম টুইট বার্তায় জানান মার্কিন প্রেসিডেন্ট।

তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তে দেশটির নিরাপত্তা ব্যবস্থার সর্বোচ্চ মহলে এক অনিশ্চয়তার সৃষ্টি হবে বলে জানিয়েছেন মার্কিন গণমাধ্যমগুলো। গত সোমবার (১৭ জুন) ওমান উপকূলে দুই মার্কিন ট্যাংকারে হামলার পর পর প্রতিরক্ষা দপ্তরের সর্বোচ্চ পদে এমন পরিবর্তনে মিশ্র প্রতিক্রিয়া এসেছে দেশটিতে। এ হামলার জন্য ইরানকে দায়ী করে ওই অঞ্চলে অতিরিক্ত এক হাজার সেনা মোতায়েনের আদেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন।

বিগত জানুয়ারি থেকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ট্রাম্প প্রশাসনে স্থান পেয়েছিলেন প্যাট্রিক।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি