যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ব্রুকহ্যাভেনে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে।স্থানীয় সময় শনিবার মিসিসিপির দক্ষিণের একটি শহরে ভোরে তাদের হত্যা করে এক বন্দুকধারী।তবে তাদের মধ্যে বন্দুকযুদ্ধের কারণ জানা যায়নি।
ব্রুকহ্যাভেন শহরের জননিরাপত্তা বিভাগের মুখপাত্র ওয়ারেন স্ট্রেইন এক ই-মেইল বার্তায় জানান, পুলিশ কর্মকর্তা করপোরাল জ্যাক মোয়াক (৩১) এবং প্যাট্টোলম্যান জেমস হোয়াইট (৩৫) জানতে পারেন যে, একটি বাড়িতে গোলাগুলি হচ্ছে। পরে তারা ওই বাড়িতে যান। সেখানে গিয়ে তারা গুলিবিদ্ধ হন। পুলিশ কর্মকর্তাদের ব্রুকহ্যাভেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ওই বাড়ির কাছে গুলিবিদ্ধ হন ২৫ বছর বয়সী মারকুইস অ্যারোন ফ্লাওয়ারস। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের গুলি বিনিময় হয়। জ্যাকসন হাসপাতালে মারকুইসকে চিকিত্সা দেওয়া হচ্ছে। তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানা যায়নি।তবে মিসিসিপির পুলিশ প্রধান এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি