৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : শেষ মুহূর্তের প্রচারে বাইডেন-ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : শেষ মুহূর্তের প্রচারে বাইডেন-ট্রাম্প
বাংলাপ্রেস ডেস্ক: আগামীকাল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন। এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের শীর্ষ নেতারা। এরই অংশ হিসেবে নিউ ইয়র্ক ও ফ্লোরিডায় প্রচারণায় অংশ নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো জো বাইডেনের সমর্থনে প্রচারণায় নেমেছেন। এছাড়া দলটির বর্তমান নেতা প্রেসিডেন্ট বাইডেন গত শুক্রবার পেনসিলভানিয়ায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু করেন। প্রচারণী বক্তব্যে কংগ্রেসের দুই কক্ষেই নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে এ নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বাইডেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মিশিগানের ফ্লিন্ট ও ডেট্রয়েটে প্রচারণায় অংশ নেন। ফ্লিন্টে জো বাইডেন বলেন, আমরা এ ভাইরাস মোকাবেলা করব, নিয়ন্ত্রণেও আনব। তবে এর প্রথম পদক্ষেপ হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করা। অন্যদিকে রিপাবলিকান নেতা ট্রাম্প গত শনিবার পেনসিলভানিয়ায় কয়েকটি শোভাযাত্রায় অংশ নেন। রাজ্যটিতে তার প্রতিদ্বন্দ্বী বাইডেন এখনো এগিয়ে রয়েছেন। বর্তমানে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে থাকলেও সাম্প্রতিক জরিপে দেখা গেছে, নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারেন তারা। তবে সিনেটে জোর প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। মধ্যবর্তী নির্বাচনে হাউসের ৪৩৫টি ও সিনেটের ৩৫টি আসনে প্রতিনিধি নির্বাচন হবে। সেই সাথে ৫০ অঙ্গরাজ্যের ৩৬টির নতুন গভর্নরও নির্বাচিত করবেন মার্কিনিরা। এর মাধ্যমে ক্ষমতাসীন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তাও যাচাই হবে। জনমত জরিপ বলছে, হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই কক্ষে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি