যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় তরুণের গুলিতে বাবা-মাসহ নিহত ৫
বাংলাপ্রেস বিদেশ দপ্তর : যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ২১ বছর বয়সী এক তরুণ নিজের মা-বাবা এবং অন্য তিনজনকে গুলি করে হত্যা করেছে। পুলিশ সশস্ত্র ও ভয়ঙ্কর যুবক ডাকোটা থেরিওটকে হন্যে হয়ে খুঁজছে।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলাদা দুটি ঘটনায় ওই তরুণ তার মা-বাবাকে এবং অন্য তিনজনকে হত্যা করে। এর মধ্যে থেরিওট তার মা-কবাবাকে বেডরুমে হত্যা করেছে।
স্থানীয় শেরিফ ববি উইব্রি বলেছেন, সে তার ৫০ বছর বয়সী বাবা কিথ ও ৫০ বছর বয়সী মা এলিজাবেথ থেরিওটাকে হত্যা করেছে। ডাকোটা থেরিওটের বিরুদ্ধে হত্যাসহ আরো অনেক অভিযোগ আছে। ঘটনার পর সে একটি চুরি করা গাড়ি নিয়ে পালিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে ৭০ মাইল দূরে নিউ অরলিন্সের পশ্চিমে গুলি করে যে তিনজনকে হত্যা করা হয়েছে তারা হলেন বিলি আর্নেস্ট (৪৩), টানার আর্নেস্ট (১৭) ও সামার আর্নেস্ট (২০)। শেরিফের অফিস এসব হত্যার জন্য ওই ডাকোটা থেরিওটকেই সন্দেহ করছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি