যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস অনলাইন: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্মরনকালের ইতিহাসের সবচে’ প্রাণঘাতী দাবানলে আরো ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ জনে। সোমবার বিকালে উত্তরাঞ্চলীয় শহর প্যারাডাইস থেকে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এখনো দু’শো ২৮ জন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো অনেক বাড়ার আশংকা করা হচ্ছে।
ভয়াবহ এই দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে সাত হাজারেরও বেশি ঘরবাড়ি। ঝুঁকির মধ্যে রয়েছে আরো সাড়ে ১৫ হাজার বাড়িঘর। আগুনে পুড়ে গেছে এক লাখ ১১ হাজার একর জমি। এই পরিস্থিতিকে, ব্যাপক বিপর্যয় হিসেবে উল্লেখ করে আক্রান্ত অধিবাসীদের জন্যে অর্থ সহায়তা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি