৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে সামাজিক নিরাপত্তার প্রদত্ত গড় অর্থ কত?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পিএম
যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে সামাজিক নিরাপত্তার প্রদত্ত গড় অর্থ কত?

ইমা এলিস: একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির সোশ্যাল সিকিউরিটি পেমেন্টের পরিমাণ নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর—যেমন আগের উপার্জন, কত বছর কাজ করেছেন এবং কোন বয়সে অবসর নিয়েছেন। এর অর্থ হলো, একই বয়সী এবং একই ধরনের চাকরি করা দুই ব্যক্তি মাসে সম্পূর্ণ ভিন্ন অঙ্কের পেমেন্ট পেতে পারেন।
তবুও এই ভিন্নতার পরেও, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এসএসএ) সাধারণভাবে কোন কোন অঙ্গরাজ্যে সবচেয়ে বড় অঙ্কের চেক পাঠানো হয় তা বেশ পরিষ্কারভাবে জানে।
এসএসএ–র সর্বশেষ বার্ষিক পরিসংখ্যানগত পরিপূরক ২০২৫–এ ২০২৪ সালে সোশ্যাল সিকিউরিটি গ্রহীতাদের মোট প্রদত্ত সুবিধা তুলে ধরা হয়েছে। এতে প্রতিটি অঙ্গরাজ্য, ফেডারেল জেলা এবং অঞ্চলে কতজন সুবিধাভোগী আছেন এবং মোট কত সুবিধা দেওয়া হয়েছে তা উল্লেখ আছে—যা ব্যবহার করে প্রতিটি এলাকার অবসরপ্রাপ্তদের গড় মাসিক সুবিধা হিসাব করা হয়।
২০২৬ সালে অবসর বয়স পরিবর্তন: আপনার ওপর এর প্রভাব কী হতে পারে?
উল্লেখ্য, এই রিপোর্টের হিসাব ২০২৫ সালের ২.৫% কোলা (COLA)  খরচ–বৃদ্ধি সমন্বয় ধরা হয়নি। তবুও, ২০২৪ সালের তথ্য থেকে বোঝা যায় কোন কোন অঙ্গরাজ্যের অবসরপ্রাপ্তরা সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন।
কোন অঙ্গরাজ্যের বাসিন্দারা গড়ে সবচেয়ে বড় সোশ্যাল সিকিউরিটি চেক পান?
অবসরপ্রাপ্তদের গড় মাসিক সুবিধা সবচেয়ে বেশি ছিল কনেকটিকাটে, পরিমাণ ২,১৯৬.১৫ ডলার
এই রাজ্যে ৩,০০০ ডলারের বেশি পেমেন্ট পাওয়া অবসরপ্রাপ্তদের হারও বেশ উঁচু (১৯.৫%)—যা নিউ জার্সির সমান এবং ওয়াশিংটন ডিসি-এর (২০.৮%) পর দ্বিতীয়।
অন্যান্য যে অঙ্গরাজ্যগুলোতে ২০২৪ সালে গড় সোশ্যাল সিকিউরিটি সুবিধা সর্বোচ্চ ছিল:
নিউ জার্সি —২,১৯ .০৫ ডলার
নিউ হ্যাম্পশায়ার —২,১৮৩.৮২ ডলার
ডেলাওয়ার —২,১৭০.৬৩ ডলার
মেরিল্যান্ড — ২,১৩৯.৫৪ ডলার
৫০টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন, ডিসি–তে গড় মাসিক সুবিধা (২০২৪)

(ডলারে)
১. কনেকটিকাট — ২,১৯৬.১৫
২. নিউ জার্সি — ২,১৯০.০৫
৩. নিউ হ্যাম্পশায়ার — ২,১৮৩.৮২
৪. ডেলাওয়ার — ২,১৭০.৬৩
৫. মেরিল্যান্ড — ২,১৩৯.৫৪
৬. ওয়াশিংটন — ২,০৯৯.৩৮
৭. মিনেসোটা — ২,০৯৫.১৩
৮. ম্যাসাচুসেটস — ২,০৮৪.৩২
৯. মিশিগান — ২,০৬৬.০৩
১০. উটাহ — ২,০৬৫.১৮
১১. ভার্জিনিয়া — ২,০৬৩.৯৫
১২. কানসাস — ২,০৫৫.১৭
১৩. পেনসিলভেনিয়া — ২,০৫২.৩০
১৪. রোড আইল্যান্ড —২,৪৯.৮২
১৫. ভারমন্ট —২,০৩৯.৬৪
১৬. কলোরাডো —২,০৩৬.৭৯
১৭. ইন্ডিয়ানা —২,০৩৩.৯৪
১৮. উইসকনসিন —২,০৭৭.৬০
১৯. ওয়াইওমিং —২,০২৩.৫৪
২০. অ্যারিজোনা —২,০১৯.৫২
২১. নিউ ইয়র্ক —২,০১৮.২২
২২. নেব্রাস্কা —২,০১০.৮০
২৩. ইলিনয় — ২,০০৪.৯৮
২৪. ডিসট্রিক্ট অব কলম্বিয়া —২,০০০.৩৯
২৫. সাউথ ক্যারোলাইনা —১,৯৯৬.৩০
২৬. আইওয়া —১,৯৯২.০৭
২৭. ওরেগন —১,৯৮৯.৭৪
২৮. হাওয়াই — ১,৯৮৯.৮৯
২৯. নর্থ ক্যারোলাইনা —১,৯৮০.০১
৩০. ফ্লোরিডা —১,৯৬১.৫৪
৩১. টেনেসি — ১,৯৫৮.০১
৩২. আইডাহো —১,৯৫১.৪৩
৩৩. মিসৌরি —১,৯৩৬.৫০
৩৪. ক্যালিফোর্নিয়া —১,৯৩৫.১৬
৩৫. টেক্সাস —১,৯৩২.০২
৩৬. নর্থ ডাকোটা — ১,৯২৮.৫৩
৩৭. জর্জিয়া —১,৯২৪.৪৩
৩৮. ওহাইও —১,৯২২.৯১
৩৯. ওকলাহোমা--১,৯২১.৬৯
৪০. আলাবামা —১,৯২০.২০
৪১. সাউথ ডাকোটা —১,৯১৯.২৯
৪২. আলাস্কা —১,৯০৬.৯৯
৪৩. নেভাদা —১,৯০৬.৩৬
৪৪. ওয়েস্ট ভার্জিনিয়া —১,৮৯৮.০৫
৪৫. মেইন —১,৮৮৮.৬৭
৪৬. মন্টানা —১,৮৮৬.৯৫
৪৭. কেনটাকি — ১,৮৬৫.৭৬
৪৮. নিউ মেক্সিকো —১,৮৬৫.১২
৪৯. আরকানসাস —১,৮৫২.০৭
৫০. লুইজিয়ানা —১,৮১৮.৪০
৫১. মিসিসিপি —১,৮১৪.২৪

যুক্তরাষ্ট্রের অঞ্চলসমূহ
আমেরিকান সামোয়া, গুয়াম, নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডস, পুয়ের্তো রিকো ও ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জে অবসরপ্রাপ্তদের গড় মাসিক সুবিধা আরও কম  প্রায় ১,১০০ থেকে ১,৬৬০ডলারে এর মধ্যে।
২০২৫ সালের কোলা (COLA) বৃদ্ধির ফলে এই অঙ্কগুলো বাড়ার কথা। এছাড়া সুবিধাভোগীর সংখ্যা মাসে মাসে বদলাচ্ছে।
২০২৫ সালে কার্যকর হওয়া সামাজিক নিরাপত্তা ন্যায্যতা আইন–এর ফলে প্রায় ৩২ লাখ নতুন ব্যক্তি সুবিধা পাওয়ার যোগ্য হয়েছেন।
তবে যেকোনো গড় হিসাব নির্দিষ্ট ব্যক্তির ভবিষ্যৎ পেমেন্ট ঠিক করে না। সেজন্য এসএসএ–র বেনিফিট ক্যালকুলেটর ব্যবহার করাই সবচেয়ে নির্ভরযোগ্য।
বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি