যুক্তরাষ্ট্রের কারাগারে করোনায় ১ হাজার ৭শ বন্দির মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্যের কারাগারগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৭শ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৫ হাজার বন্দি। বন্দিদের ২০ শতাংশ করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বন্দিদের অর্ধেকই আক্রান্ত। কারাগারের ভেতরে ভাইরাসের বিস্তার কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। বর্তমানে কারাগারগুলোতে শনাক্তের হার গত এপ্রিল ও আগস্টের সংখ্যা ছাড়িয়ে গেছে।
নিউ ইয়র্কের রাইকার্স আইল্যান্ড জেল কমপ্লেক্সের সাবেক চিফ মেডিকেল অফিসার হোমার ভেন্টার্স এ সংখ্যাকে পরিসংখ্যানের চেয়েও ‘বিশাল’ বলে উল্লেখ করেছেন। আদালতের নির্দেশে তিনি দেশব্যাপী বেশ কিছু কারাগার পরিদর্শন করেছেন।
তিনি বলেন, ‘আমি এখনো কারাগারগুলোতে যাচ্ছি। সেখানে লোকেরা অসুস্থ হয়ে পড়লে, তাদের পরীক্ষা তো করা হচ্ছেই না, এমনকি তাদের যত্নও নেওয়া হয় না। এতে তারা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছেন।’
কানসাস কারাগারের অর্ধেক বন্দিই করোনায় আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা রাজ্যটির মোট আক্রান্ত জনসংখ্যার তুলনায় আটগুণ। এ পর্যন্ত সেখানে ১১ জন বন্দি মারা গেছেন।
ডিসেম্বরে করোনা মহামারির দশ মাস চলছে এবং আমেরিকা দীর্ঘ প্রতীক্ষার পর ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। ভ্যাকসিন কার্যক্রম সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া রাজনীতিবিদ ও নীতি নির্ধারকদের পক্ষে কঠিন।
কিন্তু এ মুহূর্তে কারাগারের ভেতর ভাইরাসটি কোনো বাধা ছাড়াই ছড়িয়ে পড়ছে। বন্দিরা সামাজিক দূরত্ব রাখতে পারছেন না। তাদের নিরাপত্তা রাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
কারাগারে সব সময়ই ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি থাকে এবং ভেতরে বায়ুচলাচল থাকে দুর্বল। ডরমিটরি আবাসন ব্যবস্থা, ক্যাফেটেরিয়া দরজা ছাড়া ঘরের কারণে ভেতরে কোয়ারেন্টিন অসম্ভব। আমেরিকা দেশব্যাপী মৃত্যুর হারের চেয়ে কয়েদিদের মৃত্যুহার ৪৫ শতাংশ বেশি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি