৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত
নিজস্ব প্রতিবেদক:যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ ৬ জন নিহত হয়েছেন।স্থানীয় সময় রোববার (২৪ জানুয়ারি)শেষ রাতের দিকে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে, এক দশকের বেশি সময়ে এটি সবচেয়ে বড় ঘটনা। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপলিস মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান র‍্যান্ডল টেলর এই ঘটনাকে শহরটির ‘এক দশকেরও বেশি সময়ের সবচেয়ে বড় হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন। ঘটনার দিন ভোর ৪টার দিকে একটি ‘৯১১ কল’ পায় পুলিশ। তারা শহরের পূর্ব ৩৬ নম্বর রাস্তার ৩৩০০ ব্লকে একজন কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় খুজেঁ পায়। এরপর অ্যাডামস স্ট্রিটের ৩৫০০ ব্লকের একটি বাড়ির ভেতর পাঁচজনের মরদেহ খুঁজে পায় পুলিশ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি