যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৬
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত টেনেসি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (০৯ ডিসেম্বর) এই ভয়াবহ ঘটনা ঘটে। টর্নেডোর তান্ডবে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যের বাড়ি-ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক নিম্নাঞ্চল পানির নিচে ডুবে গেছে। এখন পর্যন্ত টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলের উত্তর উপশহরে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে, টেনেসির উত্তর-পশ্চিমে প্রায় ৮০.৪ কিলোমিটার দুরে ক্লার্কসভিলে শহরে এক শিশু ও দুই প্রাপ্তবয়স্ক মানুষ নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মেয়র জো পিটস যা রবিবার পর্যন্ত বহাল থাকবে।
এই ঘূর্নিঝড়ে যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে জো পিটস বলেন, সবাইকে তাদের দুঃখের সময়ে সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে হবে।
এদিকে মন্টগোমারি কাউন্টি সরকার জানিয়েছে, আশেপাশের এলাকার আরও ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত, স্বজন হারা হারা সবার জন্য প্রার্থনা করে কাউন্টির মেয়র ওয়েস গোল্ডিং বলেন, এটি সবার জন্য একটি দুঃখের দিন।
ট্র্যাকিং সাইট পাওয়ারআউটরেজ.আস-এর তথ্য অনুযায়ী, প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গাড়ি ভেসে গেছে, গাছ উল্টে গেছে এবং অনেক ভবন ধ্বংস হয়েছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি