
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের একটি গির্জার কাছে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮ জন। খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৫ টা নাগাদ এ হামলার ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক খবরে বলা হয়েছে, হামলায় ১ জন নিহত হয়েছে। আহতদের মধ্যে নারী ও পুরুষ রয়েছে।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বাল্টিমোরের পারকিন্স স্কোয়ার ব্যাপটিস্ট চার্চ যেখানে অবস্থিত সেই একই ব্লকেই ওই ঘটনা ঘটেছে। এক বন্দুকধারী গাড়ি থেকে নেমে এ হামলা চালিয়েছে।
তবে পুলিশ এ হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি। এ হামলার তদন্ত চলছে বলে এক খবরে বলা হয়েছে।
বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]